ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হানিমুনেরও সময় পেলেন না রণবীর-আলিয়া

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত
রণবীর-আলিয়ার বিয়ে সম্পন্ন, প্রকাশ্যে এলো প্রথম ছবি

মাত্র পাঁচ দিনের ছুটি নিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠান শেষ হতেই ফের কাজে নেমে পড়লেন বলিউডের জনপ্রিয় জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। হানিমুনেরও সময় পেলেন না তারা।

সোমবার সদ্যবিবাহিত রণবীরকে দেখা দেয় টি-সিরিজ অফিসের বাইরে। সাধারণ পোশাকে ফিরেছেন আবার। সাদা টি-শার্ট আর কার্গো প্যান্টের ওপর আলগোছে চাপানো চেকার্ড শার্ট। স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক পরেছিলেন। খুশি খুশি মুখে পাপারাৎজিদের সামনে পোজও দিলেন অভিনেতা।

ঘরে নববধূ থাকলেও স্পষ্টতই কাজ এখন ধ্যানজ্ঞান রণবীরের। আলিয়ারও কি আর লাজুক মুখে বাড়ি বসে থাকার সুযোগ আছে! স্বামী-স্ত্রী দু’জনই যত তাড়াতাড়ি সম্ভব নিজ নিজ শুটিংয়ে বেরিয়ে যাবেন। করন জোহরের পরিচালনায় ‘রকি আউর রানি কি প্রেম কাহানি’র কাজ শুরু হবে শিগগিরই। তাতে অভিনয় করছেন আলিয়া।
অন্যদিকে, হিমাচল প্রদেশে ‘পশু’-র প্রথম দফার শুটিং শুরু করবেন রণবীর।

জানা গেছে, শুটিংয়ের কাজে রণবীর গোটা মে মাস স্পেন এবং মুম্বাইতে কাটাবেন। আর আলিয়া তার প্রথম হলিউড ছবি ‘হার্ট অব স্টোন’-এর কাজ শুরু করবেন গ্যাল গ্যাডটের সঙ্গে। তাই পশ্চিমে উড়ে যাবেন ‘গাঙ্গুবাই’ও।

এই ঝটিকা সফরের মধ্যে কি আর হানিমুনের সময় বের করতে পারেন ‘রণলিয়া’?

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102