ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হামলার নিন্দা জানিয়েছে ইউরোপ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২২
  • ৩২ বার পঠিত

রাশিয়ার সামরিক হামলার ত্বরিত নিন্দা জানিয়েছে ইউরোপিয়ান দেশগুলো। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কিকে ফোন করে তার সঙ্গে সংহতি প্রকাশ করেছেন এসব দেশের নেতারা। জার্মান সরকারের মুখপাত্র বলেছেন, চ্যান্সেলর ওলাফ শুলজ ফোনে কথা বলেছেন জেলেনস্কির সঙ্গে।

দেশটির অর্থমন্ত্রী রবার্ট হ্যাবেক বিবৃতিতে বলেছেন, ইউরোপে স্থলযুদ্ধ শুরু হয়েছে। আমরা ভেবেছিলাম এই বিষয়টি শুধু ইতিহাসের বইয়েই থাকবে। কিন্তু এই যুদ্ধের মাধ্যমে ভয়াবহভাবে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করা হয়েছে। বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন বিনা উস্কানিতে এই হামলায় আতঙ্ক প্রকাশ করেছেন এবং সুচিন্তিত জবাব দেয়ার প্রত্যয় ঘোষণা করেছেন। হামলাকে অন্যায় এবং অনুপযুক্ত বলে মন্তব্য করেছেন ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।

তিনি বলেছেন, অবিলম্বে এর জবাব দিতে ঐক্যবদ্ধ হতে এবং সিদ্ধান্ত ঠিক করতে ইউরোপিয়ান এবং ন্যাটো মিত্রদের সঙ্গে আমরা কাজ করছি। পোল্যান্ড সরকারের মুখপাত্র পাইওত্র মুলার বলেছেন, এখনই পূর্বমুখে ন্যাটো বাহিনী সম্প্রসারণ করার সময়। আশা করি এমনই সিদ্ধান্ত নেয়া হবে। হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102