ফিলিস্তিনের গাজায় টানা বিমান হামলায় হামাসকে অন্তত কয়েক বছর পিছিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নেতানিয়াহু বলেন, ইসরায়েলি হামলায় হামাসের অপ্রত্যাশিত ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলের সব নাগরিকের জন্য শৃঙ্খলা প্রতিষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকবে।
ইসরায়েল বলেছে, গাজায় নিহতদের মধ্যে অন্তত ১৫০ জন সশস্ত্র যোদ্ধা রয়েছে। তবে হামাসের পক্ষ থেকে কোনও হতাহতের কোনও সংখ্যা প্রকাশ করা হয়নি।
আরও পড়ুন – গাজায় ইসরায়েলি বোমা হামলায় আরও ৩ ফিলিস্তিনি নিহত (ভিডিও)
এদিকে গাজায় ইসরায়েলি বর্বরতা অব্যাহত রয়েছে। স্থানীয় সময় বুধবার (১৯ মে) সকাল পর্যন্ত এসব হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২২০ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে অন্তত ৬৫ শিশু। এ ছাড়া আহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়ে গছে।
অন্যদিকে, ইসরায়েলি হামলার জবাবে রকেট হামলা অব্যাহত রেখেছে প্রতিরোধ আন্দোলনগুলো। এসব রকেটে এক ভারতীয় নারীসহ অন্তত ১২ ইসরায়েলি নিহত হয়েছে। নিহতদের মধ্যে দুই ইসরায়েলি শিশুও রয়েছে। সেখানে এখন পর্যন্ত আহত হয়েছেন অন্তত ৩০০ জন।