ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হারিয়ে ফেলছি আমরা ঐতিহ্য

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ নভেম্বর, ২০২০
  • ৩২ বার পঠিত

শেরপুরের নকলা উপজেলাধীন চরঅষ্টধর ইউনিয়নের রহস্যময় শিমুল গাছ। একটি শিমুল গাছ, যার জন্মলগ্ন কেও জানেনা, প্রায় ৫০ শতাংশ জমির উপর বিস্তৃত হয়ে আছে এর ডালপালা,চারপাশে গাছের ডালপালা মাটি থেকে মাত্র ৭ ফুট উপরে,গাছের একটি ডালে নাড়া দিলে সমস্তগাছের পাতা ঝন ঝন শব্দ শুরু হয়।
গাছটি যার জমিতে আছে তিনি তার বাবার পৈতৃক সম্পত্তি হিসেবে পেয়েছেন এভাবেই চলে আসছে। কিন্তু কেউ বলতে পারেনা এর জন্মলগ্নের সঠিক ইতিহাস।

যে গাছের বেশ কয়েকটা শিকড় গাছের চারপাশ মিলিয়ে তিনটা ঘর সৃষ্টি করেছে, এই ঘরের ভিতর প্রবেশ করলে যেন মনে হয় দালান ঘরে আছি, এই গাছের সম্পর্কে স্থানীয়দের কাছে জানতে চাইলে তাদের অনেকে বলেন, আমাদের দাদার আমলে শুনেছিলাম, বর্তমানে গাছটির সঠিক বয়স কেউ বলতে পারেনা।
অনেকদিন আগে গাছটি বিক্রি করা হয়েছিলো, লোকেরা গাছের একটি ডাল কাটতেই নাক ও মুখ দিয়ে রক্ত আসতে শুরু করে। তারপর থেকে গাছের মালিক আর গাছ বিক্রয় করেন নি,কোন ক্রেতা সাধারনও কিনতে আসে না।

শোনা গেছে গরীব দুঃখির বিয়ের সময় নাকি বিবাহের কথা বললে, কাশার থালা,বাসন, ঘটি-বাটি ইত্যাদি কিছুক্ষণ পর গাছের নিচে পাওয়া যেতো। আবার কাজ শেষে সমস্ত জিনিস ফেরত দিতে হতো, যদি কেউ লোভ করে দুই একটা জিনিস রেখে দিতো তবে অদৃশ্য ভাবে ভয় ভীতি দেখানো হতো। তাই মানুষের লোভের কারনে এ জিনিস দেওয়া বন্ধ করে দিয়েছে। জীবনের চলার পথে বিপদে আপদে এই গাছের নিচে মান্নত করলেও নাকি উপকার পাওয়া গেছে। বিভিন্ন উৎসবে এই গাছটিকে কেন্দ্র করে মেলা বসে,পহেলা বৈশাখে হাজারো মানুষের শুভাগমনে এই বেড় শিমুল গাছের আশেপাশে হয়ে উঠে জন বহুল এলাকা।

অনেক দূর দুরান্ত থেকে লোকজন আসে এই গাছটিকে দেখতে, ছুটির দিনে এই বেড় শিমুল গাছটিকে দেখতে আসে অনেকেই, সপ্তাহে প্রতিদিন না হলেও ছুটির দিনে এই গাছটির ছায়ার নিচে বসে সারাদিন ও কাটিয়ে দিয়েছেন অনেকেই। শুধু তাই নয় চারিদিকে খোলামেলা পরিবেশ থাকায় ধীরে ধীরে পিকনিক স্পট হিসেবেও পরিচিতি লাভ করে।এই বেড় শিমুল গাছের নিচে চলচিত্রের শুটিং ও হয়েছিলো, অমিত হাসান,আলিরাজ,
আনোয়ারা, জয়,জাবেদ সহ আরও অনেক চলচ্চিত্র অভিনেতা ও অভিনেত্রী এখানে শুটিং করার জন্য এসেছেন।

এখন গাছটির ডালপালা ভেঙ্গে পরে যাচ্ছে, আর আগের মত সেই দর্শনার্থীদের ও দেখা
যাচ্ছে না, পরিবেশ টা যেনো দিন দিন মরে যাচ্ছে, স্থানীয় লোকজন সহ দর্শনার্থীরা এটি সংরক্ষণের জন্য দাবি জানিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102