ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হারিয়ে যাওয়ার ৮ বছর পর কলকাতা থেকে দেশে ফিরলেন গৃহবধূ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৭ বার পঠিত

হারিয়ে যাওয়ার ৮ বছর পর কলকাতা থেকে বাড়ি ফিরলেন গাইবান্ধার মেয়ে ফেলানী।

২০১৩ সালে স্বামীর নির্যাতনে মানসিক ভারসাম্য হারিয়ে প্রথমে কলকাতার কারাগারে এবং পরে একটি মানবাধিকার সংস্থার আশ্রয়ে ছিলেন তিনি। অবশেষে অনেক চেষ্টা আর নানাভাবে যোগাযোগ করে তাকে ফিরিয়ে আনা হয়েছে দেশে।

এক সন্তানকে নিয়ে সুখেই ছিলেন গাইবান্ধা সদরের লক্ষ্মীপুরের মেয়ে সাজেদা আক্তার ফেলানী। স্বামীর দ্বিতীয় বিয়ের পরই ফেলানীর জীবনে নেমে আসে ঘোর অন্ধকার। স্বামীর নির্যাতনে মানসিক ভারসাম্য হারানো ফেলানী ২০১৩ সালে চলে যান ভারত। সেখানে তার ঠাঁই হয় কলকাতা কারাগারে।

তিন বছর কারাভোগের পর ২০১৬ সালে জেল থেকে মুক্ত করে ফেলানীকে আশ্রয় দেয় সেখানকার মানবাধিকার সংস্থা। এরপরই তাকে দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়।

হারিয়ে যাওয়ার আট বছর পর ফেলানীকে ফিরে পাওয়ায় খুশি স্বজনরা। তাকে এক নজর দেখত ভিড় করেছেন আশপাশের এলাকার মানুষও।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102