ads
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হারের পথে বিজেপির অভিনেত্রী শ্রাবন্তী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩১ বার পঠিত

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপির প্রার্থী হওয়ার পর থেকেই আলোচনায় ছিলেন অভিনেত্রী শ্রাবন্তী।

নির্বাচনী প্রচারণার ঠিক আগের দিন পর্যন্ত পশ্চিমবঙ্গের অন্য তারকা প্রার্থীদের তুলনায় তাকে ঘিরে আলোচনা ছিল বেশি। বিজেপির কেন্দ্র থেকেও শ্রাবন্তীর জন্য জোর প্রচারণা চালানো হয়েছে। কিন্তু সেই শ্রাবন্তী নির্বাচনে লজ্জাজনকভাবে বিশাল ব্যবধানে হেরে যাচ্ছেন।

বিকাল সাড়ে ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত তৃণমূল কংগ্রেস প্রার্থীর চেয়ে ১৫ হাজারেরও বেশি ব্যবধানে পিছিয়ে পড়েছেন বিজেপির এ অভিনেত্রী।

অথচ নির্বাচনী প্রচারণায় শ্রাবন্তী প্রকাশ্যে তৃণমূল কংগ্রেস ও মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানাভাবে কটাক্ষ করেছিলেন। বলেছিলেন, তৃণমূল বুঝে গেছে তারা হারতে চলেছে। তাই এদের রোড শোর জনপ্লাবন যেন মানুষের চোখে না পড়ে, সেই কারণে পুলিশ তা বাতিল করে দেয়।

এমনিতেই শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন, বিয়ে নানা কিছু নিয়ে বিতর্কের শেষ নেই। এরপর বিধানসভার নির্বাচনে প্রার্থী হওয়ার পরও তাঁকে ঘিরে আলোচনা ছিল অন্যদের তুলনায় বেশি।

বিজেপির তারকা প্রার্থী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সেখানকার বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র থেকে দাঁড়িয়েছেন। জনসমর্থন পাওয়ার জন্য পর্দার এই নায়িকা পরিশ্রমের কোনো কমতি রাখেননি। নির্বাচনের কারণে ছবির কাজেও মন দিতে পারেননি এই তারকা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102