ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হালুয়াঘাটে পানিতে ডুবে প্রাণ গেলো দেড় বছরের দুই শিশুর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ আগস্ট, ২০২৩
  • ৩০ বার পঠিত

ময়মনসিংহের হালুয়াঘাটে পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার ধারা ও ভুবনকুড়া ইউনিয়নে এসব ঘটনা ঘটে।

নিহতরা হলো, ধারা ইউনিয়নের গড়পাড়া গ্রামের মোশাররফ হোসেনের দেড় বছর বয়সী মেয়ে খাদিজা খাতুন এবং ভুবনকুড়া ইউনিয়নের উত্তর পলাশতলা গ্রামের রুবেল মিয়ার দেড় বছরের ছেলে ইসরাফিল।

নিহত খাদিজার চাচা আ. রহিম বলেন, দুপুরের দিকে আমার ভাতিজি উঠানে খেলার সময় বাড়ির পাশে বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের লোকজন টের পেয়ে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক খাদিজাকে মৃত ঘোষণা করেন।

অপরদিকে ইসরাফিলের চাচা বলেন, দুপুরের দিকে ইসরাফিল খেলার সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।

হালুয়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় বলেন, খবর পেয়ে পুলিশ দুটি ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় বিনাময়নাতদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এসব ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102