ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতালের ছবি দেখিয়ে করোনা নিয়ন্ত্রণ হবে না : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুন, ২০২১
  • ২৪ বার পঠিত

করোনা (কোভিড-১৯) সংক্রমণ নিয়ন্ত্রণ প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘দেশের সীমান্তবর্তী এলাকার পর ধীরে ধীরে কোভিডে আক্রান্তের হার ঢাকার পার্শ্ববর্তী কুমিল্লা, নোয়াখালীসহ অন্যান্য এলাকাতেও উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পাচ্ছে। এখন আরও বেশি সচেতন না হলে খুব দ্রুত ঢাকাতেও আক্রান্তের হার বেড়ে যাবে। এখন থেকেই সবাইকে আবার সচেতন হতে হবে। হাসপাতালে শয্যা কম। করোনা বাড়লে সেবাও ব্যাহত হবে। তাই প্রতিরোধের ওপর জোর দিতে হবে, নিয়ন্ত্রণ করতে হবে।’

করোনার উৎপত্তিস্থলের ছবি টেলিভিশনে প্রচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘হাসপাতালের ছবি দেখিয়ে করোনাভাইরাস নিয়ন্ত্রণ হবে না।’

সোমবার রাজধানীর মহাখালীস্থ বিসিপিএস অডিটোরিয়াম ভবনে নিজের মা ফৌজিয়া মালেকের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
আগামী ১৯ জুন থেকে দেশে আবারও টিকা প্রয়োগ কার্যক্রম শুরু হবে জানিয়ে মন্ত্রী বলেন, ‘১৯ জুন থেকে দেশব্যাপী করোনার ভ্যাকসিন কার্যক্রম পুনরায় শুরু করা হবে। এই টিকা আগে থেকে যারা রেজিস্ট্রেশন করে রেখেছেন তাদের অগ্রাধিকারভিত্তিতে আগে দেওয়া হবে। ’

তিনি বলেন, ‘চীনের উপহার হিসেবে দেওয়া সিনোফার্ম এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফাইজার টিকা দিয়েই আবারও প্রথম ডোজ শুরু হচ্ছে। হাতে যতটুকু ভ্যাকসিন পাওয়া গেছে তা দিয়ে ভ্যাকসিনেশন কার্যক্রম আবার চালু হবে।’

মন্ত্রী ছাড়াও স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব আলী নূর, কমিউনিটি ক্লিনিক ট্রাস্টের চেয়ারম্যান মোদাচ্ছের আলী, বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, মহাপরিচালক স্বাস্থ্য বিভাগ, মহাপরিচালক শিক্ষা বিভাগ, মহাপরিচালক ড্রাগ, স্বাচিপ মহাসচিব এম এ আজিজ, বাংলাদেশ প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মুবিন খান, বাংলাদেশ আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রোকেয়া সুলতানাসহ স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102