ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতালের পলেস্তারা খসে রোগী আহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ৪২ বার পঠিত

বরগুনার বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদের পলেস্তারা খসে পড়ে আবদুস ছালাম (৫৬) নামে এক রোগী আহত হয়েছেন।

বুধবার (১৩ এপ্রিল) রাত সোয়া ১০টার দিকে হাসপাতালের দোতলার পুরুষ ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। আহত আবদুস সালাম বেতাগী সদর ইউনিয়নের কেওড়াবুনিয়া এলাকার বাসিন্দা। তিনি শ্বাসকষ্টজনিত রোগে পুরুষ ওয়ার্ডে ভর্তি ছিলেন।

ঘটনার পর হাসপাতালের ওই ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)। তাই রোগীদের নিরাপদ একটি ভবনে সরিয়ে নেওয়া হচ্ছে।

প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, রাতে খাওয়ার পর যার যার মতে ঘুমাতে গিয়েছিলেন রোগী ও তাদের স্বজনরা। হঠাৎ ছাদের পলেস্তারা খসে পড়ে এক রোগী মাথায় আঘাতপ্রাপ্ত হন। এ সময় চিৎকারে রোগী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেতাগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা রবীন্দ্রনাথ সরকার জাগো নিউজকে বলেন, হাসপাতালের দোতলার পুরুষ ওয়ার্ডের একটি গ্রেট বিমের পলেস্তারা খসে পড়ে। ওই বরাবর নিচে কোনো বেড না থাকায় বড় কোনো দুর্ঘটনা ঘটেনি।

বেতাগী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমান উল্লাহ আল মামুন জাগো নিউজকে বলেন, বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি। রোগীদের আতঙ্ক কেটেছে। ভবনটি অনেক পুরোনো। এটি ভেঙে নতুন ভবন নির্মাণের প্রক্রিয়া আগে থেকেই চলমান ছিল। আশা করি কিছুদিনের ভেতরেই ভবনটি ভাঙার জন্য দরপত্র আহ্বান করা হবে।

বেতাগী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুহৃদ সালেহিন বলেন, ঘটনার খবর শুনে আমি হাসপাতাল পরিদর্শন করি। সার্বিক অবস্থা বিবেচনা করে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করেছি। সব রোগীকে অন্য একটি ভবনে সরিয়ে নেওয়া হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102