ads
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতালে অ্যাম্বুলেন্সচাপায় রোগী নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ মে, ২০২২
  • ৪২ বার পঠিত

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাম্বুলেন্সের চাপায় আব্দুল মালিক (৬৫) নামের এক রোগী নিহত হয়েছেন।

সোমবার (২৩ মে) দুপুর আড়াইটার দিকে হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল মালিক মৌলভীবাজার সদর থানার বাউলবাগ গ্রামের বাসিন্দা।

ওসমানী হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. জয়নাল আহমদ বলেন, গত দুদিন আগে হাসপাতালের ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন আব্দুল মালিক। বাইরে থেকে একটি পরীক্ষা করানোর জন্য সোমবার দুপুর সোয়া ২টার তাকে নিয়ে স্বজনরা হাসপাতালের নিচে নামেন। হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের সামনে একটি গাছের নিচে দাঁড় করিয়ে তারা গাড়ি আনতে যান। এ সময় একটি অ্যাম্বুলেন্স পেছনের দিকে নিয়ে ঘুরানোর সময় আব্দুল মালিককে চাপা দেয়। ঘটনাস্থলেই মারা যান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, অ্যাম্বুলেন্সটি ‘আল মদিনা অ্যাম্বুলেন্স সার্ভিস’ নামের একটি প্রতিষ্ঠানের। দুর্ঘটনার সময় অ্যাম্বুলেন্সটি চালাচ্ছিলেন চালকের সহকারী সজিব আহমদ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে। তবে অ্যাম্বুলেন্স চালকের সহকারী সজিব আহমদ পালিয়ে গেছেন। তাকে আটকের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102