ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতালে গৃহবধূর লাশ রেখে স্বজনদের পলায়ন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে হেনা বেগম (২০) নামে এক গৃহবধূর লাশ ফেলে রেখে পালিয়ে গেছেন স্বজনরা।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হাসপাতালের জরুরি বিভাগে গৃহবধূর মৃত্যুর পর এ ঘটনা ঘটে।

হাসপাতালের রেজিস্টার খাতা থেকে ওই গৃহবধূর পরিচয় পাওয়া গেছে। তিনি জেলার নাসিরনগর উপজেলার পুকিরদিয়া গ্রামের শাহজাহান মিয়ার স্ত্রী।

জরুরি বিভাগের সিনিয়র স্টাফ নার্স আতিকুর রহমান গণমাধ্যমকে জানান, গতকাল বুধবার সন্ধ্যায় এক নারী ও দুজন পুরুষ হেনা আক্তার নামের এক গৃহবধূকে জরুরি বিভাগে নিয়ে আসেন।

এ সময় তারা নিজেদের ওই গৃহবধূর স্বজন পরিচয় দিয়ে জানান, তিনি চালের পোকা মারার কিটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন।

পরে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফুজ্জামান হিমেল ওই গৃহবধূকে দেখে মৃত ঘোষণা করেন। ওই চিকিৎসক জানান, হাসপাতালে নিয়ে আসার আধা ঘণ্টা আগেই তিনি মারা যান বলে ধারণা করা হচ্ছে।

মৃত্যুর সংবাদের পর তার সঙ্গে আসা ওই নারী ও দুই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। পরবর্তীতে লাশ হাসপাতালের মর্গে রাখা হয়।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম গণমাধ্যমকে বলেন, ‘আমরা লাশ ফেলে যাওয়ার বিষয়টি লোক মারফত জানতে পেরেছি। এরপর হাসপাতালে পুলিশ পাঠিয়েছি। মূল ঘটনা এখনও জানা যায়নি। তদন্তসাপেক্ষে পরবর্তীতে বিস্তারিত জানা যাবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102