ads
সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতালে নবজাতক রেখে উধাও মা-বাবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৮ নভেম্বর, ২০২২
  • ২৯ বার পঠিত

যশোর জেনারেল হাসপাতালে এক নবজাতককে ফেলে রেখে চলে গেছেন তার মা-বাবা। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) দুপুরে এ ঘটনা ঘটলেও সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। হাসপাতালের সেবিকারা এখন শিশুটির দেখাশোনা করছেন।

শিশু বিভাগের দায়িত্বরত সেবিকা সাধনা রায় জানান, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এক পুরুষ ও এক নারী ভর্তি টিকিট ছাড়া একটি নবজাতককে শিশু ওয়ার্ডে নিয়ে আসেন। তাই টিকিট আনতে তাদের ওয়ার্ড থেকে জরুরি বিভাগে পাঠানো হয়। এরপর তারা আর ওয়ার্ডে ফেরত আসেননি। পরে বিকেল ৩টার দিকে এক নারী কম্বল নিয়ে বাচ্চাটির গায়ে দিয়ে আসেন। কিন্তু তাকেও আর খুঁজে পাওয়া যায়নি।

সাধনা রায় আরও জানান, সন্ধ্যা পর্যন্ত শিশুটির কোনো স্বজনের সন্ধান না পাওয়ায় বিষয়টি জানাজানি হয়। শিশুটির বয়স দুদিন হবে।

এ বিষয়ে হাসপাতালের চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আব্দুস সামাদ জাগো নিউজকে বলেন, রাতে শিশুটির কথা সেবিকাদের মাধ্যমে জানতে পেরেছি। প্রি-ম্যাচিউর বেবি হওয়ায় শিশুটিকে নিউনেটাল ব্লকের ইনকিউবেটরে রাখতে বলা হয়েছে। সকাল পর্যন্ত শিশুটির মা বা স্বজনদের কেউ না এলে বিষয়টি তত্ত্বাবধায়ক ও সমাজসেবা কর্মকর্তার মাধ্যমে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম চৌধুরী বলেন, হাসপাতালে রেখে যাওয়া শিশুটির স্বজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102