ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতালে ভর্তি সাকিবের মা-শাশুড়ি-সন্তান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২১ মার্চ, ২০২২
  • ৩৮ বার পঠিত

তারকা ক্রিকেটার সাকিব আল হাসানের তিন সন্তান, মা ও শাশুড়ি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার সন্তানরা মোটামুটি ভালো থাকলেও মা ও শাশুড়ির অবস্থা কিছুটা সংকটপন্ন। রবিবার রাতে সাকিবের পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

সাকিবের মা শিরিন আক্তার হার্টের রোগী। গত কয়েক দিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। আগের চেয়ে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে এখনো স্বাভাবিক হতে পারেননি।

সাকিবের একমাত্র ছেলে আইজাহ আল হাসান ও মেঝো মেয়ে ইরাম হাসান নিউমোনিয়ায় আক্রান্ত। আর বড় মেয়ে আলাইনা হাসান অব্রি ঠাণ্ডা জ্বরে ভুগছে। তিনজনই একই হাসপাতালে ভর্তি। হাসপাতালে দাদির সঙ্গে আছে তারা। যদিও তাদের অবস্থা অতোটা খারাপ নয়।
সাকিবের শাশুড়ি ক্যান্সার আক্রান্ত। তার শারীরিক অবস্থা এখন বেশ খারাপ। তিনি ভর্তি আছেন সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ)।

জাতীয় দলের হয়ে সিরিজ খেলতে এখন দক্ষিণ আফ্রিকায় সাকিব। মানসিক ও শারীরিক অবসাদের কথা বলে ওই সফরে যেতে চাইছিলেন না তিনি। কিন্তু শেষ পর্যন্ত তাকে সিদ্ধান্ত বদলাতে হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102