ads
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতালে শিশুর মৃত্যু, থানা মামলা না নেয়ায় আদালতে বাবা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৩ ডিসেম্বর, ২০২০
  • ৪৭ বার পঠিত

ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে অক্সিজেনের অভাবে ১০ মাস বয়সী শিশু সামাইরা ফালাকের মৃত্যুর অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার (২২ ডিসেম্বর) নিহত শিশুর বাবা ফয়সাল মাহমুদ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ঠাকুরগাঁও সদর আমলী আদালতে তিন জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করেন।

মামলায় আসামি করা হয়েছে- হাসপাতালের বহিরাগত মিলন চন্দ্র, সিনিয়র স্টাফ নার্স মোছাঃ উম্মে কুলসুম ও মোছাঃ কামরুন নাহার।

আদালতের বিচারক এস রমেশ কুমার ডাগা মামলটি আমলে নিয়ে তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দিয়ে আগামী ১৮ জানুয়ারী শুনানির দিন ধার্য করেছেন। এর আগে শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ মামলা না নেয়ায় আদালতের দ্বারস্থ হয় তারা।

মামলার অভিযোগে বলা হয়- দশ মাস বয়সী শিশু কন্যা সামাইরা ফালাক শ্বাসকষ্টে ভুগলে গত ১২ ডিসেম্বর রাতে আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে পরিবারের পক্ষ থেকে হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের অবহেলা ও অক্সিজেনের অভাবে শিশুটি মারা যায় বলে অভিযোগ করা হয়। পরে এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

মামলার বাদী ও নিহত শিশুর বাবা ফয়সাল মাহমুদ অভিযোগ করে বলেন- থানায় মামলা না নেয়ায় আদালতেই মামলাটি দায়ের করা হয়েছে। তিনি সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102