ads
সোমবার, ১৫ জুন ২০২৬, ০১:২৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার গায়েব!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৯ মে, ২০২১
  • ১০৯ বার পঠিত

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে একটি অক্সিজেন সিলিন্ডারসহ ফ্লো মিটার খুঁজে পাওয়া যাচ্ছে না। শুক্রবার (৭ মে) রাতে হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের এক রোগীকে অক্সিজেন দিতে গিয়ে ওই অক্সিজেন সিলিন্ডারটি খুঁজে পায়নি সেবিকারা। বিষয়টি জানাজানি হলে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল।

করোনাভাইরাস মহামারির সময়ে হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার গায়েব নিয়ে নানা সমালোচনা শুরু হয়েছে। অবশ্য বিষয়টির দায় স্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার (৬ মে) রাত থেকেই সিলিন্ডারটি খুঁজে পাওয়া যাচ্ছে না। রোগীর স্বজনরা সিলিন্ডারটি নিয়ে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সদর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় আহত এক আওয়ামী লীগ কর্মীকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী রেফার্ড করা হয়। তার সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় অক্সিজেন চলছিল। রাতে তাকে সরকারি অ্যাম্বুলেন্সযোগে রাজশাহী নেয়ার সময় হাসপাতাল গেট থেকে অক্সিজেন সিলিন্ডারটি হারিয়ে যায়।

হাসপাতালের সরকারি অ্যাম্বুলেন্স চালক সাকু রহমান জানান, অ্যাম্বুলেন্সে আগে থেকেই একটি অক্সিজেন সিলিন্ডার রয়েছে। আর ওই রোগীকে রাজশাহী নেয়ার সময় হাসপাতালের কোনো অক্সিজেন সিলিন্ডার নতুন করে দেয়া হয়নি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালে আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এএসএম ফাতেহ আকরাম জানান, একটি অক্সিজেন সিলিন্ডার খুঁজে পাওয়া যাচ্ছে না বলে সার্জারি ওয়ার্ডের সেবিকারা জানিয়েছে। ধারণা করা হচ্ছে অন্য কোনো ওয়ার্ডে বা রোগীর স্বজনরা সিলিন্ডারটি নিয়ে যেতে পারে। আমরা রোগীর স্বজনদের খবর দিয়েছি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও আশপাশের এলাকায় খোঁজাখুঁজি করা হচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102