ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসপাতাল থেকে ছাড়া পেলেন মমতা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১২ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

হাসপাতাল থেকে ছাড়া পেলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে এসএসকেএম হাসপাতাল থেকে ছাড়া পান তিনি। বের হওয়ার সময় দেখা যায় হুইলচেয়ারে বসে আছেন মমতা।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার আগে এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন, তার গোড়ালির ব্যথা অনেকটাই কমেছে। আজ শুক্রবার নতুন করে তার পায়ে প্লাস্টার করা হয়েছে। চিকিৎসকরা তাকে ৪৮ ঘণ্টা পর্যবেক্ষণে রাখার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু থাকতে চাননি মমতা। বারবার তিনি অনুরোধ করায় ছেড়ে দেওয়া হয়েছে তাকে। যদিও সাতদিন পরে আবার তাকে চেকআপের জন্য আসতে হবে।

মমতা জানিয়েছেন, সব নিয়ম মেনেই চলাফেরা করবেন তিনি। জানা গেছে, প্লাস্টার থাকা অবস্থায় সাধারণ জুতা নয়, বরং বিশেষ জুতা পরে হাঁটাচলা করবেন তিনি। সেই বিশেষ জুতা পরেই হাসপাতাল থেকে বের হন তিনি।

এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে মুখ্যমন্ত্রী এসএসকেএম হাসপাতালের বিছানা থেকে এক ভিডিও বার্তায় জানিয়েছিলেন, দ্রুত রাজনৈতিক কাজে ফিরতে চান তিনি। প্রয়োজনে হুইলচেয়ার ব্যবহার করবেন। তবে হাসপাতাল সূত্র জানাচ্ছে, বাড়ি ফিরলেও এখনই সক্রিয়ভাবে রাজনৈতিক কার্যকলাপ শুরু করতে পারবেন না তিনি। আগামী কয়েকদিন বাড়িতে থেকেই চিকিৎসা করাতে হবে তাকে। তৃণমূল সূত্রে জানা গেছে, সেক্ষেত্রে আগামী শনিবার অথবা সোমবার থেকে রাজনৈতিক কর্মসূচি শুরু করতে পারেন মমতা।

সূত্র: আনন্দবাজার।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102