ads
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসারাঙ্গাকে তিরস্কার আইসিসির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ জুলাই, ২০২৩
  • ৫৪ বার পঠিত

আইসিসির আচরণবিধির লেভেল ওয়ান ভঙ্গের দায়ে শ্রীলঙ্কার ক্রিকেটার ওয়ানিন্দু হাসারাঙ্গাকে তিরস্কার জানিয়েছে আইসিসি। সেইসঙ্গে তাকে একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

শুক্রবার বিশ্বকাপ বাছাই ম্যাচের ঘটনা। বুলাওয়েতে নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটিতে আউট হওয়ার পর প্যাভিলিয়নে ফেরার পথে আক্রমণাত্মক ভঙ্গিতে বাউন্ডারির সীমানায় ব্যাট দিয়ে আঘাত করেন হাসারাঙ্গা।

তার ওই আচরণের জন্য রিপোর্ট করেছেন অনফিল্ড আম্পায়ার মার্টিন স্যাগারস ও গ্রেগ ব্রেথওয়েট, তৃতীয় আম্পায়ার জয়রমন মাদানাগোপাল এবং চতুর্থ আম্পায়ার আসিফ ইয়াকুব।

তাদের রিপোর্টের প্রেক্ষিতে ম্যাচ রেফারি শাইদ ওয়াদভেলা শাস্তি আরোপ করেছেন হাসারাঙ্গাকে। লঙ্কান এই ক্রিকেটার তার দোষ স্বীকার করে নেওয়ায় নতুন করে শুনানির প্রয়োজন পড়েনি।

হাসারাঙ্গার ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যুক্ত হয়েছে। ২৪ মাসের মধ্যে তার এটি দ্বিতীয় অপরাধ। ফলে ডিমেরিট পয়েন্ট দাঁড়িয়েছে ২।

২৪ মাসের মধ্যে আর দুটি ডিমেরিট পয়েন্ট পেলে ২টি নিষেধাজ্ঞা পয়েন্ট যোগ হবে। সেটা হলে এক টেস্ট কিংবা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ করা হবে হাসারাঙ্গাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102