ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হাসিনার বিচার ছাড়া কোনো নির্বাচনে যাবে না নাগরিক কমিটি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ৫৯ বার পঠিত

জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারী সাফ জানিয়ে দিয়েছেন, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার ছাড়া তারা কোনো নির্বাচনে অংশ নেবেন না।

বুধবার (১৮ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবের অডিটোরিয়ামে ‘ছাত্র-গণহত্যা ও ফ্যাসিবাদবিরোধী সিটি ও পৌর কাউন্সিলরদের জনস্বার্থে পুনর্বহালের দাবি ও বর্তমান সরকারকে সহযোগিতার লক্ষ্যে’ আয়োজিত এক কাউন্সিলর সমাবেশে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দিন পাটোয়ারী অভিযোগ করেন, গত পনেরো বছরে দেশের ভোটব্যবস্থা নিয়ে ছিনিমিনি খেলা হয়েছে। আপনাদের প্রতিশ্রুতি দিতে হবে যে, যারা আমাদের ভবিষ্যৎ নষ্ট করেছে, শিক্ষাব্যবস্থা ধ্বংস করেছে, তাদের বিচার না হলে আমরা কোনো নির্বাচনে অংশ নেব না। গত ১৫ বছরে যারা গুম, খুন এবং পঙ্গুত্ব বরণ করেছে, তাদের ন্যায্য হিস্যা নিশ্চিত না করে কোনো দল বা ব্যক্তি নির্বাচনে গেলে তারা জাতীয় শত্রু হিসেবে পরিচিত হবে।”

তিনি আরও বলেন, “আমরা একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার এখনো পুরোপুরি বুঝে পাইনি। জামায়াতে ইসলামী ও নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের ভূমিকা নিয়েও এখনও জাতির কাছে স্বচ্ছতা আসেনি। ১৫ বছর ধরে ফ্যাসিবাদী শাসনে আমাদের পদানত রাখা হয়েছে। বিচারবিহীন কোনো নির্বাচনে আমরা আর যাব না।”

নাসির উদ্দিন একটি নতুন রাজনৈতিক দলের গঠনের পরিকল্পনার কথা উল্লেখ করে বলেন, “জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে ও বৈষম্যবিরোধীর নেতৃত্বে একটি শক্তিশালী রাজনৈতিক দল গঠন করা হবে। এই দলে সকল ত্যাগী নেতাকর্মীর ভূমিকা মূল্যায়ন করা হবে। আমরা বিশ্বাস করি, এই দল বিদেশি ষড়যন্ত্র ও ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করতে সক্ষম হবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সিটি কর্পোরেশন কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম খান। সঞ্চালনায় ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জাহিদ। Tourism guides

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমার বাংলাদেশ (এবি) পার্টির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, এবং বাংলাদেশ পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম মধুসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102