ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

‘হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করে শাস্তির ব্যবস্থা করতে হবে’

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৭২ বার পঠিত

জুলাই আন্দোলনে গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে ফরিদপুরে গণমিছিল করেছে ইসলামী ছাত্রশিবির।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরের দিকে ফরিদপুর শহরের চকবাজার মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ফরিদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

এ সময় ফ্যাসিস্ট সরকারের গুম, খুন, দুর্নীতিসহ সব রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং জুলাই গণহত্যার সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়।

ইসলামী ছাত্রশিবিরের ফরিদপুর শহর শাখার সভাপতি আকমল হোসেনের সভাপতিত্বে ও সাহিত্য সম্পাদক দিদার হোসেনের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, ফরিদপুর জেলা ছাত্র শিবিরের সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ ও রাজেন্দ্র কলেজ শাখার সভাপতি ফাহিম বিশ্বাস।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালে ৩০ লাখ শহীদ এবং ৩ লাখ মা-বোনের ইজ্জতের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছিলাম তা এতদিন দিল্লির প্রেস্ক্রিপশনে চলেছে৷ কিন্তু ২৪‘র ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশ দিল্লির প্রেসক্রিপশনে চলতে দেওয়া হবে না।

তারা বলেন, অনতিবিলম্বে হাসিনা ও তার দোসরদের বিচারের মুখোমুখি করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে৷

আগামী জাতীয় নির্বাচনের আগেই তাদের দুর্নীতি, গুম ও খুনসহ যাবতীয় দেশবিরোধী কর্মকাণ্ডের বিচার করতে হবে৷ জুলাই বিপ্লবের স্পিরিটকে ধারণ করে আগামীদিনের রাজনীতি পরিচালিত করার জন্য আগামী দিনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102