ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিজাব ইস্যুতে যা বললেন কঙ্গনা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ১১ ফেব্রুয়ারি, ২০২২
  • ৪৫ বার পঠিত

ভারতে চলমান হিজাব বিতর্কের বিষয়ে মন্তব্য করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেছেন, কারও যদি সাহস দেখাতে হয়, তাহলে সে যেন আফগানিস্তানে বোরকা না পরে দেখায়।

গত সপ্তাহে কর্ণাটকে কলেজছাত্রী মুসকান খান একদল উগ্র হিন্দুত্ববাদী তরুণের সামনে ‘আল্লাহু আকবার’ ধ্বনি তুলে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছেন। মেয়েটির সাহসের প্রশংসা করছেন অনেকেই। কিন্তু তাদের রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে কঙ্গনা।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট শেয়ার করেছেন কঙ্গনা। তিনি বলেছেন, যদি সাহস দেখাতেই হয় তাহলে আফগানিস্তানে বোরকা না পরে দেখাও। নিজেকে বন্দি না করে মুক্ত করতে শেখো।

লেখক আনন্দ রঙ্গনাথনের এক টুইটের স্ক্রিনশটও শেয়ার করেছেন এ অভিনেত্রী, যেখানে দুটি ছবির মধ‍্যে তুলনা করা হয়েছে। প্রথমটিতে দাবি করা হচ্ছে, এটি ১৯৭৩ সালে ইরানের ছবি, যেখানে কয়েকজন নারী বিকিনি পরে সমুদ্র সৈকতে বসে রয়েছেন। পরের ছবিটি সাম্প্রতিক, যেখানে শুধু বোরকা পরা নারীদের ভিড়।

ভারতে হিজাবকাণ্ডের শুরু মূলত গত ডিসেম্বরে। সেসময় কিছু মুসলিম ছাত্রী হিজাব পরে উড়ুপির একটি কলেজে যাচ্ছিলেন। তার জেরে হিন্দুত্ববাদী শিক্ষার্থীরা গেরুয়া বস্ত্র পরে কলেজে যেতে শুরু করেন। এ নিয়ে দ্বন্দ্ব বাড়তে থাকায় কর্ণাটকের বিজেপিশাসিত সরকার কলেজছাত্রীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করে।

ধীরে ধীরে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে গত মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) থেকে মাণ্ড্যর প্রি-ইউনিভার্সিটি কলেজে উগ্র হিন্দুত্ববাদীদের সঙ্গে মুসকান খানের মুখোমুখি হওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনার ঝড় ওঠে। মামলা গড়ায় আদালতে।

বৃহস্পতিবার এ বিষয়ে শুনানি ছিল কর্ণাটক হাইকোর্টে। যতদিন এ বিষয়ে মামলা চলছে, ততদিন ধর্মীয় পোশাক পরে শিক্ষার্থীদের স্কুল-কলেজে যাওয়া থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন আদালত। আগামী সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে আবারও এ বিষয়ে শুনানি হওয়ার কথা রয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102