ads
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিজাব না পরায় ইরানে তরুণীকে পিটিয়ে হত্যার অভিযোগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮ বার পঠিত

ইরানে হিজাব না পরায় মাহশা আমিনি (২২) নামে এক তরুণীকে আটক করে দেশটির ‘নৈতিক’ পুলিশ। এর পর তাদের হেফাজতে ‘হঠাৎ অসুস্থ’ হয়ে পড়েন ওই তরুণী।

এ ঘটনার পর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তিনি কোমায় চলে যান। পরে হাসপাতালেই শুক্রবার তার মৃত্যু হয়। খবর বিবিসির।

বৃহস্পতিবার তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করার পর ২৪ ঘণ্টারও কম সময়ের মধ্যে মারা যান তিনি।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। নিহতের পরিবার অভিযোগ, হিজাব না পরার অপরাধে তাকে পিটিয়ে হত্যা করেছে পুলিশ।

ইরানের স্থানীয় একাধিক সংবাদমাধ্যমের বরাত দিয়ে এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পড়াশোনার সুবাদে ইরানের কুর্দিস্তান প্রদেশে থাকতেন তিনি।

মাহশা তার পরিবারের সঙ্গে তেহরান ঘুরতে আসেন। তখন কঠোর ড্রেস কোড না মানায় তাকে আটক করে ইরানি পুলিশের বিশেষ ইউনিট।

১৯৭৯ সালে দেশটিতে ইসলামি বিপ্লবের পর থেকেই নারীদের জন্য ড্রেস কোড কঠোর করা হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102