ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিমেলের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেবে রাবি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২ ফেব্রুয়ারি, ২০২২
  • ১৯ বার পঠিত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী মাহমুদ হাবিব হিমেলের মৃত্যুর ঘটনায় ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার।

বুধবার (২ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাবির কেন্দ্রীয় মসজিদে হিমেলের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজার আগে দেওয়া সংক্ষিপ্ত বক্তব্যে এসব তথ্য জানান অধ্যাপক সাত্তার।
তিনি জানান, ক্ষতিপূরণের টাকা বুধবারের মধ্যেই হস্তান্তর করা হবে। এছাড়াও একটি হত্যা মামলা দায়ের এবং রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন আরেক শিক্ষার্থী রায়হানের চিকিৎসার সব খরচ প্রশাসন বহন করবে।

এদিন সকাল ১০টার দিকে হিমেলের মরদেহ চারুকলা অনুষদ প্রাঙ্গণে নিয়ে যাওয়া হয়। এ সময় তার শিক্ষক ও সহপাঠীদের কান্নায় ভেঙে পড়েন।

জানাজার আগে উপাচার্য অধ্যাপক সাত্তার বলেন, আমি হিমেলের মাকে কথা দিয়েছি, শিক্ষার্থীরা যেসব দাবি উত্থাপন করেছেন তা মেনে নেব। হিমেলের মায়ের দায়িত্বও নিয়েছি আমরা। ক্ষতিপূরণ নিয়ে তার সঙ্গে কথা বলেছি। বিশ্ববিদ্যালয়ের বিধিমালা অনুযায়ী ৫ লাখ টাকার বেশি ক্ষতিপূরণ দেওয়া সম্ভব নয়। আজই হিমেলের মায়ের ব্যাংক অ্যাকাউন্টে টাকা জমা হয়ে যাবে। আর ফাইন্যান্স কমিটির সঙ্গে বৈঠক করে এই ক্ষতিপূরণ বাড়ানো সম্ভব হলে সেটি করা হবে।

জানাজায় বিশ্ববিদ্যালয়ের পাঁচ শতাধিক শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে শহীদ হবিবুর রহমান হলের সামনে ট্রাকচাপায় মারা যান মাহমুদ হাবিব হিমেল। তিনি রাবির গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। থাকতেন শহীদ শামসুজ্জোহা হলে।

হিমেল রাবি ড্রামা অ্যাসোসিয়েশনের (রুডা) সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাংস্কৃতিক জোটের দফতর সম্পাদক ছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102