ads
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হি‌রো আলমকে নিয়ে টুইট, ঢাকায় জাতিসংঘের প্রতিনিধিকে তলব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ৩৪ বার পঠিত

ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে টুইট করায় জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে তলব করেছে সরকার।

বৃহস্পতিবার (২০ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে অতিরিক্ত সচিব আসাদ আলম সিয়াম জাতিসংঘের ভারপ্রাপ্ত আবাসিক প্রতিনিধি শেলডন ইয়েটকে তলব করে অস‌ন্তোষ প্রকাশ ক‌রেন।

পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মো‌মেন বৃহস্পতিবার রাতে গণমাধ্যমকে বলেন, আমরা জাতিসংঘের আবাসিক প্রতিনিধিকে ডে‌কে‌ছি। ত‌বে দুর্ভাগ্যবশত তিনি না থাকায় ভারপ্রাপ্ত মিশন প্রধান এসেছেন। আমরা তা‌কে ব‌লে‌ছি, ঢাকায় এক‌টি দুর্ঘটনা ঘ‌টে‌ছে, কারা ক‌রে‌ছে, আমরা জা‌নি না। এখা‌নে লোক তো মারাও যায়নি। ত‌বে ক‌য়েকজন‌কে গ্রেপ্তার করা হ‌য়ে‌ছে।

মো‌মেন ব‌লেন, তা‌দের কা‌ছে জান‌তে চে‌য়েছি, জা‌তিসং‌ঘের নাম ব‌্যবহার ক‌রে টুইট বার্তা দেওয়ার ক্ষেত্রে কোড অব কনডাক্ট (কূট‌নৈ‌তিক শিষ্টাচার) আছে কি না, আমরা সেটাই তা‌দের কা‌ছে জান‌তে চে‌য়ে‌ছি।

হিরো আলমের ওপর হামলার ঘটনায় মঙ্গলবার বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস নিন্দা জানান।

গেল ১৭ জুলাই ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের শেষ মুহূর্তে স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের ওপর হামলা করে দুর্বৃত্তরা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102