ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিরো আলমের ওপর হামলা নিয়ে যা বললেন এ আরাফাত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৬৪ বার পঠিত

হিরো আলমের ওপর হামলার ঘটনাকে অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেছেন ঢাকা-১৭ আসনে আওয়ামী লীগের প্রার্থী মোহাম্মদ এ আরাফাত।

তিনি বলেন, ভোট শেষ হওয়ার আগে এমন ঘটনার কোনো প্রয়োজন ছিল না। আওয়ামী লীগের কর্মী-সমর্থক এ ঘটনার সঙ্গে জড়িত থাকলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। সোমবার ভোটগ্রহণ শেষে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি।

এ আরাফাত বলেন, একজন প্রার্থীর সঙ্গে যে ঘটনাটি ঘটেছে আমি শুনেছি ও জেনেছি। তার প্রেক্ষিতে আমি মনে করি এটি খুবই অনাকাঙ্ক্ষিত। সারাদিন খুব সুন্দরভাবে নির্বাচন চলছিল, শেষ মুহূর্তে এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার প্রয়োজন ছিল বলে আমি মনে করি না। এর মধ্য দিয়ে কেউ নির্বাচনকে বিতর্কিত করার একটি অপচেষ্টা করেছে বলে মনে হচ্ছে।

তিনি বলেন, এ ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই। এই ঘটনার সঙ্গে যারা জড়িত সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের কাছে আমি দাবি জানাই। ভবিষ্যতে যেন নির্বাচন ঘিরে এ ধরনের ঘটনা না ঘটে।

এর আগে, সোমবার ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে বনানী বিদ্যানিকেতন কেন্দ্রে পরিদর্শনে গেলে হামলার শিকার হন আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর ও স্বতন্ত্র প্রার্থী মো. আশরাফুল ইসলাম আলম ওরফে হিরো আলম।

মারধরের পর হিরো আলমকে রামপুরার বেটার লাইফ হাসপাতালে নেয়া হয়েছে বলে জানা গেছে। বিভিন্ন কেন্দ্রে হিরো আলমের এজেন্টদেরও মারধর করা হয়েছে বলেও অভিযোগ করেন এই প্রার্থী।

ভোটকেন্দ্রের বাইরে অবস্থানরত কিছু লোক তাকে মারধর করে বলে জানা গেছে। এ সময় হিরো আলমের উদ্দেশে হামলাকারীদের বলতে শোনা যায়, সে করে টিকটক, সে জোকার। সে কেনো গুলশান-বনানীর এমপি হতে চায়? এমপির মানে জানে? কেউ কেউ বলছিলেন, খালি দৌড়ানি দে, মারধর করা লাগবো না।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102