ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিরো আলমের নামে মামলা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৫০ বার পঠিত

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ভাইরাল হয়ে আলোচনায় উঠে আসেন বগুড়ার আশরাফুল আলম ওরফে হিরো আলম। নিজ প্রযোজনায় কখনো সিনেমা, আবার কখনো গান গাইছেন তিনি। কখনো আবার অন্যের প্রযোজনায়ও কাজ করতে দেখা যায় তাকে। বিভিন্ন সময় তার কর্মকাণ্ড নিয়ে ‘অসামাজিকতার অভিযোগে’ আলোচনা-সমালোচনাও হয়েছে। এমনকি একাধিকবার আইনি ঝামেলায়ও জড়িয়েছেন হিরো আলম।

বগুড়ার আলোচিত এই হিরো আলমের বিরুদ্ধে এবার অর্থ জালিয়াতি, মোবাইল ফোনে হুমকি ও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ভিডিওতে অসম্মানজনক খারাপ অ্যাক্টিভিটির জন্য মামলা হয়েছে তার বিরুদ্ধে।

বিজ্ঞ মূখ্য মহানগর হাকিম আদালত, ঢাকার ২৯ নং কোর্টে ৪৬১/২২ এর ধারা: ৪০৬/৪২০/৫০৬/৫০০ দণ্ডবিধি ১৮৬০- এর অধীন সি.আর মামলাটি হয়েছে।

রাজধানীর হাতিরঝিল থানায় তদন্তের জন্য পাঠানো হয়েছে মামলাটি। আর ঢাকা জজ কোর্টের অ্যাডভোকেট শেখ শামিনুর রহমানের (সানি) সহযোগিতায় হিরো আলমের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন আকাশ নিবির।

প্রসঙ্গত, ক’দিন আগেই বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ‘আমারও পরানো যাহা চায়’ শিরোনামের গানটি বিকৃতভাবে গাওয়ার অভিযোগে লিগ্যাল নোটিশ পাঠানো হয় হিরো আলমকে। গত ২১ জুলাই সুপ্রিম কোর্টের আইনজীবী খন্দকার হাসান শাহরিয়ার এই নোটিশ পাঠান তাকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102