ads
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিলিতে চাল মজুত ও বেশি দামে বিক্রি করায় ৩৮ হাজার টাকা জরিমানা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১ জুন, ২০২২
  • ৩৩ বার পঠিত

দিনাজপুরের হিলিতে চাল মজুত রেখে বাজার অস্থিতিশীল করা ও পুরোনো চাল বাড়তি দামে বিক্রি করায় এক মিল মালিকসহ পাঁচ ব্যবসায়ীকে ৩৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৩১ মে) বিকালে হিলি বাজারে চালের দোকানগুলোতে ও ডাঙ্গাপাড়ার এক চালের মিলে অভিযান চালিয়ে হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ আলম এই জরিমানা করেন।

হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর-এ আলম গণমাধ্যমকে বলেন, ‘কয়েকদিন ধরেই চালের দাম অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। হিলির বাজারে চালের দোকানে বেশি দামে চাল বিক্রি হচ্ছে, ক্রেতাদের এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযান চালানো হয়েছে। এ সময় চারটি চালের দোকানে পুরানো চাল নতুন দামে বিক্রিসহ চাল বিক্রিতে অসঙ্গতির প্রমাণ পেয়েছি।’

তিনি আরও বলেন, ‘এ সময় তাদেরকে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে একটি চালের মিলে অবৈধ মজুতের সন্ধান পেয়েছি। সেই মিল মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সঙ্গে তার মিলে মজুত থাকা চাল দ্রুত সময়ের মধ্যে বাজারে বিক্রির ব্যবস্থা করেছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102