ads
রবিবার, ১৪ জুন ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিলিতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ জানুয়ারি, ২০২১
  • ৩৮ বার পঠিত

হিলিতে ছোট ভাইয়ের হাতে মোক্তারুল ইসলাম (৩০) নামের এক বড় ভাই খুন হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) বিকেলে হিলির নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত মোক্তারুল ইসলাম হিলির নয়াপড়া গ্রামের মৃত সাহেব আলীর ছেলে।

হাকিমপুর থানা অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, বৃহস্পতিবার বিকেলে হিলির নয়াপাড়া গ্রামে মৃত সাহেব আলীর দুই ছেলে রুহুল আমিন ও মোক্তারুল ইসলামের মধ্যে পারিবারিক দ্বন্দ্ব লাগে। এ সময় ছোট ভাই রুহুল আমিনের হাতে থাকা কাঠের বাটাম দিয়ে বড় ভাইয়ের মাথায় আঘাত করে এবং বাটামের আঘাতে বড় ভাই মোক্তারুল ইসলাম মারা যান। এ সময় মোক্তারুল ইসলামের স্ত্রীকে বেধড়ক মারপিট করে। তার অবস্থা গুরুতর হলে গ্রামবাসী তাকে উদ্ধার করে হিলি হাসপাতালে ভর্তি করে।

তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুরে পাঠানো হবে। মামলার প্রস্তুতিও চলছে।

ছোট ভাই রুহুল আমিন পলাতক রয়েছে বলে জানান ওসি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102