ads
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিলিতে ডাল কাটার জেরে বৃদ্ধ দম্পতিকে পিটিয়ে হত্যা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩
  • ৩৫ বার পঠিত

দিনাজপুরের হিলিতে গাছের ডাল কাটা নিয়ে বিরোধের জেরে স্বামী-স্ত্রীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ নভেম্বর) সকালে উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মুন্সিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সায়েম।

নিহতরা হলেন বোয়ালদাড় গ্রামের মৃত আফাজ উদ্দিনের ছেলে আতিয়ার মুন্সি (৭৩) ও তার স্ত্রী জাহানারা বেগম (৬৫)।

আটকরা হলেন একই এলাকার লুৎফর মুন্সি, তার স্ত্রী মেহেরনিগার, শহিদুল ইসলাম এবং খাজা মুন্সি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশে আগাছা পরিষ্কার করছিলেন আতিয়ার মুন্সি। এসময় ওই স্থানে একটি গাছের ডাল কাটা নিয়ে কথা- কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে তার ওপরে হামলা করেন চাচা লুৎফর মুন্সি ও তার পরিবারের সদস্যরা। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হন আতিয়ার ও তার স্ত্রী জাহানারা বেগম। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা।

অবস্থার অবনতি হলে তাদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আতিয়ার রহমান দুপুরে এবং তার স্ত্রী জাহানারা বেগম সন্ধ্যায় মারা যান।

ওসি আবু সায়েম বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে পরিবার থেকে মামলার প্রস্তুতি চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102