ads
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিলিতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নাগরিক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৩
  • ২৫ বার পঠিত
ছবি: সংগৃহীত

দিনাজপুরের হিলি সীমান্তে বিএফএফের গুলিতে একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছে। শুক্রবার রাত ৮ টার দিকে নিহতের ওই ঘটনা ঘটেছে। তার লাশ বিএসএফের হেফাজতে রয়েছে।

নিহত যুবকের নাম সাহাবুল হোসেন বাবু (২৮)। তিনি হাকিমপুর উপজেলার হিলির ফকিরপাড়ার আবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সীমান্ত পেরিয়ে ভারতের প্রায় ২শ’ গজ ভিতরে প্রবেশ করেছিল সাহাবুল হোসেন বাবুসহ আরেক যুবক। এ সময় সন্ধ্যা সাড়ে ৭ টা থেকে রাত ৮ টার মধ্যে সীমান্তের ভারতীয় এলাকায় দুই রাউন্ড গুলির শব্দ শুনতে পেয়েছেন তারা। পরে সাহাবুল হোসেন বাবু বিএসএফের গুলিতে নিহত হয়েছে বলে সীমান্তের অপর প্রান্তের নাগরিকদের মাধ্যমে খবর পেয়েছেন তারা।
এ ব্যাপারে জানতে বিজিবির ২০ ব্যাটালিয়নের অধিনায়কসহ অন্যান্যদের নম্বরে যোগাযোগের চেষ্টা করা হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যম কর্মীদের মোবাইল ফোন রিসিভ করেননি।

তবে স্থানীয় সূত্রের দাবি, হিলির বাংলাদেশ অংশের ফকিরপাড়া সীমান্তের বিপরীতে সীমান্ত পিলার নং ২৮৫/২৫এস হতে প্রায় ৩০ গজ ভারতের অভ্যন্তরে বিএসএফের গুলিতে সাহাবুল হোসেন বাবু নিহত হয়েছে। তার লাশ বর্তমানে ভারতের হিলির স্থানীয় একটি গ্রামীণ হাসপাতালে রাখা হয়েছে বলে দাবি করেছে সূত্রটি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102