ads
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৫:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিলিতে হঠাৎ বেড়েছে ডায়রিয়া রোগী, শিশুরাই বেশি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৪৫ বার পঠিত

দিনাজপুরের হিলি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়া রোগীর সংখ্যা। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছেন শিশু ও বয়স্করা। রোগীদের ভিড়ে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

হিলিতে এখনও পুরোপুরি শীতের আমেজ কাটেনি। সকাল থেকে বিকেল পর্যন্ত গরম লাগলেও রাতে শীত অনুভূত হচ্ছে। আবহাওয়ার এমন বিরূপ আচরণের কারণে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ছে বলে মনে করছেন চিকিৎসকরা।

ডায়রিয়া আক্রান্ত এক শিশুর মা রহিমা বেগম জানান, হঠাৎ করে বাচ্চার পাতলা পায়খানার সাথে বমি শুরু হয়। কোন কিছু খাওয়ালে সাথে সাথে তা বের করে দিচ্ছে, এতে করে বাচ্চা খুবই দুর্বল হয়ে পড়ে। যার কারণে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে এসেছি। তবে চিকিৎসকের দেওয়া ওষুধ ও পরামর্শ মোতাবেক ছেলে এখন অনেকটাই সুস্থ্য।

হাসপাতালে আসা বৃদ্ধা আসমা বেগম বলেন, গত দুই তিন ধরে পাতলা পায়খানা হচ্ছে, সেই সাথে বমি, বুক ধরফর ও শরীর দুর্বল। হেঁটে চলাফেরা করাও সম্ভব হচ্ছেনা, তাই বাধ্য হয়ে হাসপাতালে এসেছি।

হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. গাদ্দাফি শিকদার বলেন, গত কয়েকদিন ধরে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। গড়ে প্রতিদিন ১৫ থেকে ২০ জন ডায়রিয়া রোগী আসছে হাসপাতালে, যার কারণে চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে।

এক্ষেত্রে পাতলা পায়খানা হলে আতঙ্কিত না হয়ে বেশি করে স্যালাইন খাওয়ার ও তরল জাতীয় খাবার খাওয়ার পরামর্শ দিচ্ছেন এই চিকিৎসক। এছাড়া বাইরের খাবার পরিহার, নিরাপদ পানি খাওয়াসহ এমন পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102