ads
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার বিজিবির

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ মার্চ, ২০২৩
  • ২৮ বার পঠিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানালো বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার বেলা ১১টায় দিনাজপুরের হাকিপুরের হিলি সীমান্তের ২৮৫নং পিলারের ১১ সাব পিলার এলাকার শুন্য রেখায় মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার বি এম মাহবুবুর রহমান ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর ইউকে পিলাইয়ের হাতে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানান।
এসময় বিএসএফ-এর পক্ষ থেকে বিজিবিকে শুভেচ্ছা জানানো হয়। পরে দুই বাহিনীর পক্ষে একে অপরের কুশল বিনিময় করেন। এসময় উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার বি এম মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, সীমান্তে সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ব বজায় রেখে দুই বাহিনী যেন একসঙ্গে মিলেমিশে কাজ করতে পারি, সে জন্য বিভিন্ন জাতীয় ও ধর্মীয় উৎসবগুলোতে একে-অপরকে মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102