ads
সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হিলি স্থলবন্দর দিয়ে আবার পিয়াজ আমদানি শুরু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

দীর্ঘ এক মাস পর আবারো হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পিয়াজ আমদানি শুরু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ভারত থেকে পিয়াজ বোঝাই ট্রাক বন্দরে প্রবেশের মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়।

আমদানিকারকরা জানান, ভারত সরকার পিয়াজ রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর চলতি বছর জানুয়ারী মাসে পিয়াজ আমদানি শুরু হয়। কিন্তু দেশে ভরা মওসুমে পিয়াজ আমদানি করে বড় ধরনের লোকসান গুনতে হয়। তাই ২৭ জানুয়ারি থেকে পিয়াজ আমদানি বন্ধ করে দেয় সকল ব্যবসায়ী। বর্তমানে দেশের বাজারে দেশীয় পিয়াজের সরবরাহ কমে যাওয়ায় দীর্ঘ এক মাস পর আবারো পিয়াজ আমদানি করেছি। আমদানিকৃত এসব পিয়াজ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। তবে আমদানিকৃত পিয়াজের দাম ভালো পেলে আমদানি স্বাভাবিক থাকবে। প্রতি কেজি পিয়াজ বিক্রি হয়েছে ৩০ টাকা কেজি দরে।

উল্লেখ্য, হিলি কাষ্টমসের তথ্য মতে, বৃহস্পতিবার ভারতীয় একটি ট্রাকে ৩০ মেট্রিক টন পিয়াজ আমদানি হয়েছে এই স্থলবন্দর দিয়ে। এদিকে, নতুন করে ভারত থেকে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানির অনুমতি পেয়েছেন ১০ আমদানিকারক। হিলি স্থলবন্দরের আমদানি-রফতানিকারক গ্রæপের সভাপতি হারুন উর রশিদ হারুন বিষয়টি নিশ্চিত করেন। অনুমোদিত ১০ প্রতিষ্ঠান এবার নতুন করে ৩০ হাজার টন চাল আমদানি করবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102