ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেফাজতকে আওয়ামী লীগের ঘুষের টাকায় চলতে নিষেধ করলো জাফরুল্লাহ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

হেফাজতে ইসলাম বাড়িঘর ভাঙচুর, গাড়ি ভাংচুর করেছে। এটি কোনোভাবেই সমর্থন করি না। হেফাজত আন্দোলনের নামে যা করেছে এর বিরোধিতা করে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, হেফাজতে ইসলামকে বলবো ভালো হয়ে যান। আওয়ামী লীগের ঘুষের টাকায় চইলেন না। আওয়ামী লীগ হেফাজতে ইসলামকে মাথায় তুলেছে। এই আওয়ামী লীগ যখন মাথা থেকে ফেলে দিবে তখন টের পাবে হেফাজতে ইসলামের সমর্থকরা।

বুধবার (৩১ মার্চ) ধানমণ্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে শ্রমিক নেতা কমরেড আলাউদ্দিন আহমেদ স্মরণে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

আওয়ামী লীগ হেফাজতকে অন্ধকুপে রাখতে চায় উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, তারা আপনাকে অন্ধকুপে রাখতে চায়। আমরা আলোকিত মাদরাসা চাই। আলোকিত মাদরাসা কী, সেখানে বিজ্ঞান পড়ানো হবে, বাংলা পড়ানো হবে, অংক পড়ানো হবে এবং কম্পিউটার শেখানো হবে।

তিনি আরও বলেন, আমাদের দুঃখের দিন শেষ করতে হবে। নিজেদের ভবিষ্যৎ নিজেদেরকে গড়তে হবে। আজ প্রতিটি ক্ষেত্রে অন্যায়-অবিচার চলছে। সবাইকে মনে রাখতে হবে, অন্যের দয়ার ওপর রাষ্ট্র গড়বে না। আমাদের সাহস নিয়ে আসতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102