ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেফাজতের আহ্বায়ক কমিটি ঘোষণা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ৩৫ বার পঠিত

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। হেফাজতে ইসলামের সদ্য সাবেক আমির জুনায়েদ বাবুনগরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির অন্য চারজন হলেন, মহিববুল্লাহ বাবুনগরী, নুরুল ইসলাম জিহাদী, সালাউদ্দিন নানুপুরী ও মিজানুর রহমান চৌধুরী

রোববার (২৫ এপ্রিল) দিবাগত রাত ৩টার দিকে হেফাজতে ইসলামের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়েছে, চলমান অস্থির ও নাজুক পরিস্থিতি বিবেচনায় হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় ও মহানগর কমিটি বিলুপ্ত ঘোষণা পরবর্তী উপদেষ্টা কমিটির পরামর্শক্রমে ৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলো।

৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণার দেড় ঘণ্টা পর সদস্য হিসেবে আরও ২ জনকে যুক্ত করা হয়। তারা হলেন- মাওলানা সালাহ উদ্দিন নানুপুরী ও অধ্যক্ষ মিজানুর রহমান।

হেফাজতের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম এক ভিডিও বার্তায় বলেন, এই ৫ জনের আহ্বায়ক কমিটির মাধ্যমে হেফাজতের যাবতীয় কার্যক্রম ও কর্মসূচি পরিচালিত হবে।

আহ্বায়ক কমিটি অতি দ্রুত হেফাজতে ইসলাম বাংলাদেশের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করবেন বলেও জানানো হয়েছে।

রোববার রাত এগারোটার দিকে হেফাজতের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করেন হেফাজতের আমির জুনায়েদ বাবুনগরী। চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা থেকে এক ভিডিও বার্তায় তিনি কমিটি বিলুপ্ত ঘোষণা করেন।

ভিডিওতে বাবুনগরী বলেন, কেন্দ্রীয় কমিটির কিছু গুরুত্বপূর্ণ সদস্যদের পরামর্শে কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। আগামীতে আহ্বায়ক কমিটি দিয়ে সংগঠন পরিচালনা করা হবে বলে জানান তিনি।

মাত্র ১ মিনিট ২৩ সেকেন্ডের ওই ভিডিও বার্তায় তিনি বলেন, দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দক্ষিণ-পূর্ব এশিয়ার সবচেয়ে বড় অরাজনৈতিক সংগঠন, ঈমানি-আকিদার সংগঠন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হলো।

তিনি আরও বলেন, ইনশাআল্লাহ, আগামীতে আহ্বায়ক কমিটির মাধ্যমে আবার হেফাজতে ইসলামীর কার্যক্রম শুরু হবে।

২০২০ সালের ১৫ নভেম্বর জুনায়েদ বাবুনগরীকে আমির ও নূর হোসাইন কাসেমীকে মহাসচিব করে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়। ওই বছরের ১৮ সেপ্টেম্বর সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা আহমদ শফীর ইন্তেকালের কারণে নতুন এ কমিটি করেছিল হেফাজত। এরপর ১৩ ডিসেম্বর মহাসচিব নূর হোসাইন কাসেমী মারা গেলে নায়েবে আমির মাওলানা নুরুল ইসলাম জিহাদীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দিয়েছিল হেফাজত।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102