ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেফাজতের দাবি: ব্রাহ্মণবাড়িয়ায় ৮ জন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ায় গত দু’দিনের ঘটনায় ৮ জন নিহত হয়েছে বলে দাবি করেছেন হেফাজতে ইসলামের নেতারা। তারা জানান, কুমিল্লার কোম্পানীগঞ্জে ২ জনের মৃতদেহ রয়েছে বলে খবর পেয়েছেন তারা। এছাড়া আরো অনেক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত ও নিখোঁজ রয়েছে বলেও জানান তারা। আহতদের অনেকে ঢাকায় চিকিৎসা নিচ্ছেন। রোববার সকালে হরতালের সমর্থনে একটি বিক্ষোভ মিছিল বের হয় হেফাজতের।

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সাজিদুর রহমানের নেতৃত্বে জামিয়া ইসলামিয়া ইউনুছিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে এই মিছিলটি বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সভা করে। এতে বক্তব্য রাখেন জেলা হেফাজত ইসলামের সাধারণ সম্পাদক মুফতি মোবারকউল্লাহ, মাওলানা শামসুলহক, কওমী ছাত্র পরিষদের আহবায়ক মাওলানা এরশাদ প্রমুখ।

এসময় মাওলানা সাজিদুর রহমান ও হেফাজতের অন্য নেতারা হতাহতের বিষয়ে সাংবাদিকদের তথ্য জানান।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102