হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
রবিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এ আদেশ দেয়। মামলার তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করে।
এর আগে, ২৪শে এপ্রিল সন্ধ্যা সাড়ে ছয়টায় পশ্চিম আগারগাঁওয়ের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তার বিরুদ্ধে সাম্প্রতিক হেফাজতের নাশকতা এবং ২০১৩ সালের ৫ই মে’র নাশকতায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।
আহমদ আবুদল কাদের হেফাজতে ইসলামের নায়েবে আমির হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া তিনি একসময় ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।