ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১২:৫৪ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেফাজতের সিনিয়র নায়েবে আমির আল্লামা ইয়াহইয়া আর নেই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩
  • ৩৬ বার পঠিত

হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর ও আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া আর নেই। শুক্রবার রাতে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হুজুরের ব্যক্তিগত সরকারি মাওলানা হাবিব আনোয়ার। তিনি জানান, আজ শনিবার (৩ জুন) বাদ মাগরিব হাটহাজারী মাদ্রাসার মাঠে হুজুরের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। তার মৃত্যুতে কওমি অঙ্গনে শোকের ছায়া মেনে এসেছে।

জানা গেছে, বৃহস্পতিবার আল্লামা ইযাহইয়ার অসুস্থতা বেড়ে যাওয়ায় হাটহাজারী মাদ্রাসা থেকে অ্যাম্বুলেন্সে করে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় রাতেই তাকে রাজধানী ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে আল্লামা ইয়াহইয়ার অবস্থার আরও অবনতি হলে তাকে গভীরভাবে পর্যবেক্ষণের জন্য আইসিইউতে নিয়ে যান চিকিৎসকরা।

আল্লামা মুহাম্মদ ইয়াহইয়া গত প্রায় দুই মাস ধরে অসুস্থ ছিলেন। তিনি বয়সজনিত নানা রোগসহ কোমর ব্যথা, হাইপ্রেশার ও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। গত কয়েক মাস ধরে তিনি রাজধানীর ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।

ওই হাসপাতালে তার ব্যক্তিগত চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য গত ১৬ মে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর থেকে একটি ফ্লাইটে করে ঢাকা পৌঁছেন। এরপর বেলা ১১টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক যান। সেখান থেকে চিকিৎসা নিয়ে ২৫ মে তিনি দেশে ফেরেন।

প্রসঙ্গত, আল্লামা ইয়াহইয়া ১৯৪৭ সালে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার অন্তর্গত আলমপুর গ্রামের কাজী সালেহ আহমদ বাড়ির এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিগত ২০২১ সালের ৮ সেপ্টেম্বর হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102