ads
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেফাজতের ৩ নেতা পাঁচ দিনের রিমান্ডে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৫ এপ্রিল, ২০২১
  • ৭১ বার পঠিত

রাজধানীর পল্টন থানায় ২০১৩ সালে দায়ের করা নাশকতার মামলায় হেফাজত নেতা শাখাওয়াত হোসেন রাজী, ফখরুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম আফেন্দীকে ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।

২০১৩ সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের তাণ্ডবের ঘটনায় পল্টন থানায় দায়ের করা মামলায় সংগঠনটির কেন্দ্রীয় সহকারী মহাসচিব মুফতি শাখাওয়াত হোসাইন রাজীসহ তিন জনকে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

বাকি দু’জন হলেন- হেফাজত নেতা ফখরুল ইসলাম ও মঞ্জুরুল ইসলাম আফেন্দী।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) তাদের ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মামলার সুষ্ঠু তদন্তের জন্য প্রত্যেকের ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়া প্রত্যেকের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার (১৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর লালবাগ এলাকা থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা শাখাওয়াত হোসেনকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় লালবাগ থেকে তাকে গ্রেফতার করা হয়। সম্প্রতি রাজধানীতে সংহিংসতার ঘটনায় পল্টন ও মতিঝিল থানায় দায়ের করা একাধিক মামলার তিনি এজাহারভুক্ত আসামি।

এদিকে মঙ্গলবার (১৩ এপ্রিল) যাত্রাবাড়ীর মীর হাজিরবাগ থেকে হেফাজতের সহসাংগঠনিক সম্পাদক মুফতি শরিফউল্লাহকে গ্রেফতার করে যাত্রাবাড়ী থানায় সোপর্দ করে ডিএমপির গোয়েন্দা বিভাগ।

মুফতি শরিফউল্লাহ ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে সহিংস ঘটনার পরদিন যাত্রাবাড়ী থানায় হওয়া বিশেষ ক্ষমতা আইনের মামলার এজাহারভুক্ত আসামি। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102