ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেফাজতে ইসলামের ডাকা হরতালে চরমোনাই পীরের ইসলামী আন্দোলনের সমর্থন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

হেফাজতে ইসলামের ডাকা রোববারের হরতালে সমর্থন জানিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ।

শনিবার বিকালে রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেইটে বিক্ষোভ সমাবেশ থেকে দলটির সিনিয়র নায়েবে আমীর মুফতি ফয়জুল করীম এ ঘোষণা দেন।

এ সময় আগামী ১ এপ্রিল জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশেরও কর্মসূচি ঘোষণা করেন তিনি।

মুফতি ফয়জুল করীম বলেন, স্বাধীনতা দিবসে বিক্ষোভ দমনে সহিংসতা ও গুলি করে মানুষ হত্যা স্বাধীনতার মর্মকে আহত করেছে। সভা-সমাবেশ, প্রতিবাদ করা নাগরিক ও সাংবিধানিক অধিকার।

সমাবেশ শেষে বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলে দলটির প্রায় কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন।

ঢাকা মহানগর দক্ষিণ সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, উত্তর সেক্রেটারী মাওলানা আরিফুল ইসলাম, দক্ষিণ জয়েন্ট সেক্রেটারী ডা. শহিদুল ইসলাম।
#যুগান্তর

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102