ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেফাজতে ইসলামের ডাকে সকাল-সন্ধ্যা হরতাল আজ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

হেফাজতে ইসলাম আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে। হেফাজতে ইসলামের ডাকে গতকাল রাজধানীর বায়তুল মোকাররমসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে। এ ছাড়া বিকেলে সংবাদ সম্মেলন করেছে হেফাজত। এসব কর্মসূচি থেকে আজকে সকাল-সন্ধ্যা হরতাল সফলে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান হয়েছে। একইসাথে হরতালে বাধা দিলে কঠোর কর্মসূচি ঘোষণা করার হুঁশিয়ারি দেন নেতারা।

গত ২৬ মার্চ ঢাকার জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের পর মুসল্লিদের সাথে পুলিশ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষ হয়। বিকেল পর্যন্ত চলা এ সংঘর্ষে সাংবাদিক, পুলিশসহ শতাধিক নেতাকর্মী আহত হয়। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারিতে হেফাজতে ইসলামের সাথে পুলিশের সংঘর্ষে চারজন নিহত ও বহু আহত হয়। ব্রাক্ষণবাড়িয়ায় সংঘর্ষে হেফাজতের আরেক কর্মী নিহত হন। এর প্রতিবাদে গতকাল সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে হেফাজত। এ ছাড়া আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি দিয়েছে তারা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102