ads
শনিবার, ২০ জুন ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেফাজত নেতা কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৭ বার পঠিত

সোনারগাঁয়ে এক রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে অবরুদ্ধের জেরে সেখানে তাণ্ডব চালানোর অভিযোগে সংগঠনটির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) দিবাগত রোতে মোস্তফা (৪০) নামের এই হেফাজত নেতাকে সোনারগাঁ উপজেলার বাংলাবাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

বুধবার (৭ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান। তিনি বলেন, গ্রেপ্তারকৃত মোস্তফা তিনটি মামলার আসামি। দু’টি নাশকতার মামলা, অপরটি সাংবাদিকদের বাড়িতে হামলার মামলা। তাকে আদালতে পাঠানো হয়েছে।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান গণমাধ্যমকে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামিকে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহম্মেদ হুমায়ুন কবিরের আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102