ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেফাজত নেতা হারুন ইজহার আটক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১
  • ৩৩ বার পঠিত

আলোচিত হেফাজত নেতা মুফতি হারুন ইজহারকে আটক করেছে র‌্যাব। বুধবার রাতে চট্টগ্রাম নগরীর লালখানবাজার এলাকার জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসা থেকে তাকে আটক করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন মুফতি হারুনের ব্যক্তিগত সহকারী মো. ওসমান। তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে মাদরাসা থেকে তাকে আটক করে র‍্যাবের একটি দল। তবে এ বিষয়ে এখন পর্যন্ত র‌্যাবের পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মুফতি হারুন ইজহার ইসলামী ঐক্যজোটের একাংশের চেয়ারম্যান মুফতি ইজহারুল ইসলামের ছেলে। হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটিতে শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

সর্বশেষ ২০১৫ সালে দুই দফা আটক হয়েছিলেন হারুন ইজহার। ২০১৩ সালের ৭ অক্টোবর তার পরিচালিত লালখান বাজারের জামেয়াতুল উলুম আল ইসলামিয়া মাদরাসায় হ্যান্ড গ্রেনেড বানাতে গিয়ে বিস্ফোরণে মারা যান তিনজন। এরপর সেখানে তল্লাশি চালিয়ে চারটি তাজা গ্রেনেড, ১৮ বোতল এসিড ও বিপুল পরিমাণ গ্রেনেড তৈরির সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।

হারুন ইজহারের বিরুদ্ধে হেফাজতে ইসলামের ব্যানারে সহিংসতার ইন্ধন দেয়ার অভিযোগ রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগও উঠে এসেছে বিভিন্ন সংবাদমাধ্যমে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102