ads
শনিবার, ২০ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেলিকপ্টারে চড়িয়ে ব্যবসায়ীকে সম্মাননা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারি, ২০২১
  • ৩৪ বার পঠিত

ব্যবসায়ীকে সফলতায় ব্যতিক্রম এক সংবর্ধনা পেয়েছেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার ধরখার ইউনিয়নের চাঁন্দপুর গ্রামের মো. নাজমুল চৌধুরী। কোম্পানি তাকে হেলিকপ্টারে চড়িয়ে নিজ গ্রাম থেকে ফাইভস্টার হোটেলে নিয়ে সংবর্ধনা দেয়।

সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, নাজমুল চৌধুরী আরএফএল’র ঢাকার বাড্ডার পরিবেশক। গত ১২ বছর ধরে তিনি সেখানকার পরিবেশক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর মধ্যে গত ছয় বছর ধরে তিনি শ্রেষ্ঠ পরিবেশক হিসেবে নির্বাচিত হন। এরই অংশ হিসেবে এ বছর শ্রেষ্ঠ পরিবেশক নির্বাচিত করে কোম্পানিটি মঙ্গলবার (০২ জানুয়ারি) দুপুরে তাকে বাড়ি থেকে হেলিকপ্টারে করে হবিগঞ্জের পাঁচ তারকা হোটেল দ্যা প্যালেসে নিয়ে যায়। পরে সেখানে তাঁকে সংবর্ধনা দেয়া হয়।

মঙ্গলবার দুপুরে চাঁন্দপুর গ্রামে গিয়ে দেখা যায়, নাজমুল চৌধুরীকে দেয়া এ সম্মাননাকে কেন্দ্র করে সেখানেও গণসংবর্ধনা দেয়া হয়। এলাকার জনপ্রতিনিধি, রাজনীতিবিদসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তারা বলেন, গ্রামের একটা ছেলে ঢাকায় গিয়ে ব্যবসা করে প্রতিষ্ঠিত হওয়া আমাদের গর্বের। এতে আমরা খুবই গর্বিত।

নাজমুল চৌধুরী বলেন, এ ধরণের ব্যতিক্রম আয়োজনের মাধ্যমে আমাকে সম্মাননা দেয়ায় কোম্পানির প্রতি আমি কৃতজ্ঞ। এমন সম্মাননায় কোম্পানির অন্যান্য পরিবেশকরা উৎসাহিত হবে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমি খুব কম মূলধন নিয়ে ব্যবসা শুরু করি। আমি মনে করি সততা ও কর্মনিষ্ঠতা থাকলে খুব দ্রুত এগিয়ে যাওয়া সম্ভব।

ইউনিয়ন পরিষদ দেয়ারম্যান আরিফুল হক চৌধুরি বাছির বলেন, দেশের একটি সেরা কোম্পানির টানা ছয়বার শ্রেষ্ঠ পরিবেশক হয়ে নাজমুল আমাদের এলাকার মুখ উজ্জ্বল করেছেন। আমরা আশা করি ভবিষ্যতে আরও ভালো করবেন নাজমুল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102