ads
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেলিকপ্টারে সিলেট-নেত্রকোনার বন্যা দেখবেন প্রধানমন্ত্রী

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুন, ২০২২
  • ২৭ বার পঠিত

পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে সিলেটে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বন্যাকবলিত এলাকা পরিদর্শনে মঙ্গলবার (২১ জুন) সিলেট আসছেন। এদিন সকাল ১০টার দিকে তিনি হেলিকপ্টারে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছানোর কথা।

সোমবার (২০ জুন) রাত সাড়ে ৯টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিভাগীয় কমিশনার ড. মো. মোশাররফ হোসেন। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী মঙ্গলবার সকাল ৮টায় হেলিকপ্টারযোগে ঢাকা থেকে রওনা দেবেন। হেলিকপ্টার থেকে নেত্রকোনা ও সিলেটের বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। এরপর তাকে বহনকারী হেলিকপ্টার সিলেট এমএজি ওসমানী বিমানবন্দরে এসে অবতরণ করবে।’

বিভাগীয় কমিশনার আরও বলেন, ‘সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন সিলেট সার্কিট হাউজে। সেখানে আওয়ামী লীগ নেতা ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন। সার্কিট হাউজে তিনি বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করবেন।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102