ads
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেলিকপ্টার বিধ্বস্ত: ভারতের প্রতিরক্ষাপ্রধানসহ নিহত ১৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১
  • ৩২ বার পঠিত

হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ভারতের প্রতিরক্ষাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ ১৩ জন মারা গেছেন। এই হেলিকপ্টারে মোট ১৪ জন আরোহী ছিলেন।

ভারতের বিমানবাহিনীর বরাত দিয়ে এ খবর দিয়েছে এনডিটিভি ও আনন্দবাজার।

বুধবার (৮ ডিসেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে বিধ্বস্ত হয়ে ভারতের তামিলনাড়ুর কুন্নুরে গভীর জঙ্গলে পড়ে যায় সেনাবাহিনীর এমআই-১৭ হেলিকপ্টারটি।

হিন্দুস্তান টাইমস হেলিকপ্টারটির মোট ৯ জন আরোহীর নাম প্রকাশ করেছে। তারা হলেন জেনারেল বিপিন রাওয়াত, তার স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার এলএস লিড্ডার, লেফটেন্যান্ট কর্নের হরজিন্দর সিং, নায়েক গুরুসেবক সিং, নায়েক জিতেন্দ্র কুমার, ল্যান্স নায়েক বিবেক কুমার, ল্যান্স নায়েক বি সাই তেজা ও হাবিলদার সৎপাল।

প্রতিবেদনে বলা হয়, ওয়েলিংটনে অবস্থিত একটি সেনা প্রতিষ্ঠানের অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রতিরক্ষা প্রধানসহ অন্য সেনা কর্মকর্তারা হেলিকপ্টারযোগে সেখানে যাচ্ছিলেন। পথে খারাপ আবহাওয়ার কারণেই হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়।

হেলিকপ্টারটি বিধ্বস্তের পর বিপিন রাওয়াতের দিল্লির বাসভবনে গিয়ে তার পরিবারের সদস্যের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহ। এর কিছুক্ষণের মধ্যেই বিপিন রাওয়তের সরকারি বাসভবনে ঢুকতে দেখা যায় সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নরবানকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102