ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হেলেনা, পিয়াসা, পরীমনির সম্পদের সূত্র খুঁজছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ আগস্ট, ২০২১
  • ৩২ বার পঠিত
হেলেনা, পিয়াসা, পরীমনি

পুলিশ-র‍্যাবের সাম্প্রতিক অভিযানে গ্রেপ্তার অভিনেত্রী পরীমনি, কথিত মডেল পিয়াসাসহ সাতজনের বিলাসী জীবনের অভিযোগ যাচাই করছে আইনশৃঙ্খলা বাহিনী। তাদের আয়ের উৎস খুঁজছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, ভিন্ন ভিন্ন মামলায় গ্রেপ্তার আছেন আওয়ামী লীগের বহিষ্কৃত নেত্রী হেলেনা জাহাঙ্গীর, নায়িকা পরীমনি, কথিত মডেল ফারিয়া মাহবুব পিয়াসা, মরিয়ম আক্তার মৌ, প্রযোজক নজরুল ইসলাম রাজ, তাদের সহযোগী মিশু হাসান ও মাসুদুল ইসলাম জিসান।

তদন্তকারীরা বলছেন, গ্রেপ্তার সাতজনের আয়ের সব উৎস স্পষ্ট নয়, তবে সবাই বিলাসী জীবনে অভ্যস্ত। জীবনযাপনের বিপুল ব্যয়ের সঙ্গে তাদের আয়ের মিল নেই। এসব বিষয় যাচাই করছে সিআইডি।

সিআইডির এক কর্মকর্তা বলেন, ‘আসামিদের বিরুদ্ধে প্রথম অভিযোগটি মাদকের। বিপুল পরিমাণ মাদক তারা নিজেদের কাছে রেখেছিলেন। মাদকের মামলা হলেও বিশদ তদন্তের স্বার্থে তাদের আয়-ব্যয়ের দিকগুলোও খতিয়ে দেখা হচ্ছে।

‘তাদের লাইফস্টাইল আয়ের সঙ্গে একেবারেই যায় না, এই টাকার ফ্লো আমরা দেখব। বিষয়গুলো একটার সঙ্গে আরেকটি রিলেটেড। তদন্তের জন্য আমাদের এই বিষয়েও নজর দিতে হবে।’

আসামিদের ব্যাংক হিসাব, আয়কর বিবরণী, সম্পদ সম্পর্কিত সব রেকর্ডপত্র যাচাই-বাছাই করা হচ্ছে বলে জানান সিআইডি কর্মকর্তা।

রাজের দুই গাড়ি ও নথি জব্দ

মাদক ও যৌনাচারের অনুমোদনহীন সরঞ্জামসহ গ্রেপ্তারের পর প্রযোজক রাজের বাসায় রোববার তল্লাশি চালায় সিআইডির টিম। এ সময় তার বাসা থেকে একটি টয়োটা হ্যারিয়ার (ঢাকা মেট্রো-গ-১৩-৪৬১৭) এবং একটি আরএভি-৪ মডেলের গাড়ি (ঢাকা মেট্রো-ঘ-১৫-৬৪০১) জব্দ করা হয়।

আগের রাতেও তার বাসায় তল্লাশি চালিয়ে জব্দ করা হয় রাজ গ্রুপ অফ কোম্পানির প্রোফাইল, কিছু চুক্তিপত্র, দলিল ও পাসপোর্টের ফটোকপি।

এ তথ্য জানিয়ে সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক বলেন, ‘রাজের বাসা থেকে আমরা দুটি গাড়ি জব্দ করেছি। গাড়ি দুটি কীভাবে ও কখন কেনা হয়েছে তা খতিয়ে দেখছি। গাড়ি কেনার অর্থ এসেছে কোথা থেকে সেটাও আমরা দেখব।’

অভিযোগ রয়েছে, পরীমনির বাসায় নিয়মিত মদ সরবরাহ করতেন রাজ। রাজধানীর অভিজাত এলাকায় কথিত মডেলদের দিয়ে বিভিন্ন পার্টির আয়োজন করা হতো। বিশিষ্টজন ও ব্যবসায়ীদের সেসব পার্টিতে ডেকে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেয়া হতো। চক্রটির এসব কাজের বিষয়েও অনুসন্ধান চলছে বলে জানান সিআইডির এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

রাজধানীর বারিধারা এলাকার বাসা থেকে গত ২ আগস্ট গ্রেপ্তার করা হয় ফারিয়া মাহবুব পিয়াসাকে। উদ্ধার হয় বিপুল পরিমাণ মাদকদ্রব্য। একই রাতে মোহাম্মদপুরের বাসা থেকে গ্রেপ্তার করা হয় মরিয়ম আক্তার মৌকে। তাদের বাসাতেও ছিল মাদক।

আসামিদের দেয়া তথ্যে পরদিন রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে র‌্যাব গ্রেপ্তার করে মিশু হাসান ও মাসুদুল ইসলাম জিসানকে। তারা পিয়াসা ও মৌয়ের সহযোগী বলে দাবি করা হয়।

সেদিন বিকেলেই বনানীর বাসা থেকে গ্রেপ্তার করা হয় আলোচিত নায়িকা পরীমনিকে। আলাদা অভিযানে মাদক ও পর্নোগ্রাফির সরঞ্জাম রাখার অভিযোগে র‌্যাব গ্রেপ্তার করে চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজকে।

এর আগে ২৯ জুলাই প্রতারণা ও মাদক রাখার অভিযোগে গ্রেপ্তার করা হয় আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে। ‘আওয়ামী চাকরিজীবী লীগ’ নামে একটি সংগঠনের প্রচার চালাতে গিয়ে তুমুল সমালোচনায় পড়েন হেলেনা।

#নিউজবাংলা

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102