ads
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হোটেলে রুম ভাড়া নিলেন দুই জন, দুপুরে তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২ মে, ২০২১
  • ৩৩ বার পঠিত

কক্সবাজার শহরের আবাসিক হোটেল সী পার্ল-২ এর একটি রুম থেকে উদ্ধার হওয়া তরুণীর পরিচয় শনাক্ত করেছে পুলিশ।

শনিবার (১ মে) দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে তার মৃতদেহ হস্তান্তর করা হয়েছে। এর আগে শুক্রবার (৩০ এপ্রিল) বিকেলে একটি হোটেলের ফ্যানের সঙ্গে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ছেনুয়ারা (২১) টেকনাফের মোছনী রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।

জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে আবাসিক হোটেল সী পার্ল-২ এর একটি কক্ষ ভাড়া নেয় এক তরুণ ও এক তরুণী। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত কক্ষের ভিতরে তাদের কোন সাড়া শব্দ না পেয়ে হোটেল কর্তৃপক্ষের সন্দেহ হয়। পরে হোটেল কর্তৃপক্ষ একটি বিকল্প চাবি দিয়ে কক্ষটির তালা খুললে তরুণীটিকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। এ সময় কক্ষের ভিতরে ওই তরুণ ছিলেন না। পরে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে ফ্যানের সঙ্গে বিছানার চাদর প্যাঁচানো অবস্থায় ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর-উল-গিয়াস বলেন, এ ঘটনায় হোটেলটির মালিক মোতাহের হোসেনকে জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেয়া হয়েছে। হোটেলের কক্ষে তরুণীর সঙ্গে থাকা পলাতক যুবককে গ্রেপ্তারের অভিযান চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102