ads
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হোসেনপুরের বাজারে সন্তান প্রসব করা সেই নারী ইউএনওর সহায়তায় ফিরলেন বাড়িতে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ জুলাই, ২০২১
  • ৩২ বার পঠিত

১২ জুলাই সকালে কিশোরগঞ্জের হোসেনপুরের পুমদী ইউনিয়নের রামপুর বাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী পুত্রসন্তানের জন্ম দেন। এ খবর শুনে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ। তিনি অজ্ঞাত ওই নারীর নবজাতককে কোলে তুলে নেন। তাদের চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

পরবর্তীতে হোসেনপুর উপজেলা প্রশাসন খোঁজ করতে থাকেন মানসিক ভারসাম্যহীন ওই নারীর পরিচয়। ওই নারীর দেওয়া তথ্যমতে খোঁজ নেওয়া হয় বরিশালে। সেখানে বানারীপাড়া ও আগৈলঝড়া উপজেলা প্রশাসন ও বরিশাল পুলিশের সহায়তায় খোঁজ মেলে পরিবারের।

মানসিক ভারসাম্যহীন ওই নারীর নাম পারভীন। তার স্বামী আব্দুল মালেক ঢাকায় রিকশা চালান। রোববার (১৮ জুলাই) স্বামীর হাতে স্ত্রী ও সন্তানকে বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন।

হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাবেয়া পারভেজ জানান, এটা আমাদের জন্য খুবই কঠিন জার্নি ছিল। কারণ ওই নারী এর মাঝে একবার পালিয়েও গিয়েছিল। পরে আবার থাকে ধরে আনা হয়। সেখানে আবার সে আত্মহত্যার হুমকিও দেয়। তাকে পাহারা দিয়ে রাখার চ্যালেঞ্জের সঙ্গে সঙ্গে তার কাছ থেকে তথ্য বের করা, তার ফোন নম্বর বের করাও ছিল কঠিন কাজ।

তার স্বামীর ফোন নম্বর বের করে যোগাযোগ করা হলে, জানা যায় তার বাড়ি বরিশালে। কিন্তু তিনি ঢাকায় রিকশা চালান। আমি কয়েক দফা তার সঙ্গে ফোনে কথা বলেছি। বরিশালের ভাষা বুঝি না, কথা বুঝাতে পারি না, আমি যে ইউএনও এটাও তাকে বুঝাতে পারিনি।

অবশেষে সে তার ম্যানেজারের কাছে ফোন দিলে কিছুটা সহজ হয়েছে যোগাযোগ। কিন্তু দীর্ঘ দিন তারা গ্রামের বাড়ি থাকেন না। তার পরিবারকে খুঁজে বের করতে আমাদের আন্তরিকতার কোনো ঘাটতি ছিল না। পরে রোববার স্বামী তার স্ত্রী ও সন্তানকে নিতে এলে তার হাতে বুঝিয়ে দেয় উপজেলা প্রশাসন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102