ads
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এসএসসি পরীক্ষার্থী খুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মে, ২০২৩
  • ৩১ বার পঠিত

কিশোরগঞ্জের হোসেনপুরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে রিয়াদ খান (১৮) নামে এক এসএসসি পরীক্ষার্থী খুন হয়েছেন।

রোববার (২৮ মে) দিনগত রাত ১১টার দিকে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রিয়াদ ওই গ্রামের স্বপন খানের ছেলে। তিনি পিপ্লাকান্দি হাইস্কুলের এসএসসি পরীক্ষার্থী ছিলেন।

জিনারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজহারুল ইসলাম রোহিত ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জাগো নিউজকে বলেন, বীর হাজীপুর গ্রামের স্বপন মিয়ার ছেলে রিয়াদকে পারিবারিক বিরোধের জেরে রোববার দিনগত রাত ১১টার দিকে ছুরিকাঘাত করা হয়। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চেয়ারম্যান আরও বলেন, গত ছয় মাসে জিনারী ইউনিয়নে তিনটি খুনের ঘটনা ঘটেছে।

হোসেনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান টিটু জাগো নিউজকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে সোমবার সকাল ১০টা পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা ও কাউকে আটক করা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102