ads
শুক্রবার, ০১ মে ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

হোসেনপুর উপজেলা বিএনপি নেতা রফিককে অব্যাহতি

সৃষ্টিবার্তা ডেস্ক
  • প্রকাশের সময় : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৬৫ বার পঠিত

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামকে (রফিক) দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শনিবার (১৯ অক্টোবর) কিশোরগঞ্জ জেলা বিএনপির দপ্তর সম্পাদক মীর কামরুল হাসানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অব্যাহতিপ্রাপ্ত রফিকুল হোসেনপুর উপজেলার ধুলজুরী গ্রামের মো. শামছুদ্দিনের ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগের ভিত্তিতে হোসেনপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মো. রফিকুল ইসলামকে (রফিক) দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

আরও জানা যায়, বিএনপি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মো. শরীফুল আলম ও সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম এই সিদ্ধান্ত অনুমোদন করেছেন। সেই সঙ্গে বিএনপির সব পর্যায়ের নেতা-কর্মীদের তার (রফিকুল) সঙ্গে কোনো সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102